০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৭:০৩

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৫:১২

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার আগামী দিনের সৈনিক।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

ডা. জুবাইদা রহমান বলেন, সুশিক্ষা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার শিক্ষা দিতে হবে। এসব গুণই তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিশুদের সার্বিক বিকাশ এবং পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন