শ্রীলংকার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৬:৫০
শ্রীলংকার নেগোম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো বন্দি ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিবর্ষণের পর এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন বন্দি এবং পাঁচজন কারা কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।
স্থানীয় গণমাধ্যম আদাদেরানা ও নিউজ ওয়্যার-এর বরাতে জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলের নেগোম্বো কারাগারে রোববার (৫ জুলাই) বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই দিনের ঘটনায় দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন।
সোমবার (৬ জুলাই) পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের নতুন করে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কারারক্ষীরা গুলি চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারে সেনা মোতায়েন করেছে শ্রীলংকা সরকার।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২ হাজার ৪১৭ জন বন্দি ধারণক্ষমতার এই কারাগারে কী কারণে এমন সহিংসতা শুরু হয়েছে, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
আরও পড়ুন
- • ওয়ান ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ
- • থাই বাজারে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে তৈরি কসমেটিকস, রফতানিতে নতুন সম্ভাবনা
- • আরলিং হালান্ড কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান?
- • জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের
- • বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
- • শ্রীলংকার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫
- • স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির
- • দুদকের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
