০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৫৬

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার

বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৬:১৭

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় চলতি বছরে বাংলাদেশে নির্ধারিত এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শিল্প খাত সংশ্লিষ্ট সূত্র।

পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “বর্তমান সমস্যার মূল কারণ যুদ্ধ। সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় আমরা বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের বিষয়টি বিবেচনা করছি। এর মধ্যে স্পট মার্কেট থেকে অতিরিক্ত এলএনজি কেনা এবং অন্যান্য দেশের সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির সম্ভাবনাও রয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে কার্যকর বিকল্পই বেছে নেওয়া হবে।”

যুক্তরাষ্ট্রের পর কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী। গত বছর বাংলাদেশ প্রায় ৭০ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করে, যার মধ্যে প্রায় ৪১ লাখ ৫০ হাজার মেট্রিক টনই এসেছে কাতার থেকে।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সঙ্গে কাতার এনার্জির দুটি দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি রয়েছে। একটি চুক্তির আওতায় বছরে ২৫ লাখ মেট্রিক টন এবং অন্যটির আওতায় ১৮ লাখ মেট্রিক টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করা হয়।

এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে কাতার এনার্জির সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্ভাব্য সরবরাহ ঘাটতি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ জোরদার করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন