০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৫৫

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৬:৪৮

আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য বা ভুল ব্যাখ্যা এড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। আইনগত বিষয়, সীমানা নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করে সীমানা-সংক্রান্ত বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন