০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৮:২২

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৭:০২

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত গতির বোলিংয়ে স্বাগতিকরা মাত্র ১৪১ রানে অলআউট হয়।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ক্যারিয়ারসেরা বোলিং করে ৬ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামহুরি। এছাড়া রিচার্ড এনগারাভা ২৭ ও ইনোসেন্ট কাইয়া ২৬ রান করেন। শুরুর দিকে বেন কারান (১৮) ও ব্রায়ান বেনেট (১৭) ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি।

ফলে সিরিজের প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশের সামনে ১৪২ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

আরও পড়ুন