পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে প্রশাসন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৭:৫৯
টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি জেলায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে রাঙ্গামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলা শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।
ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্র বা নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
রাঙ্গামাটি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, শহরের শিমুলতলী, রূপনগরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। এসব এলাকার পাহাড়ের ঢালে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসবাস করেন। তবে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের খোলা লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম আশ্রয়কেন্দ্রে কেউ আশ্রয় নিতে আসেননি।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙ্গামাটি শহরে ১১টিসহ পুরো জেলায় মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ঢালে বা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার, গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • প্রতিকূল আবহাওয়ায় এনসিপির 'জুলাই পদযাত্রা' স্থগিত
- • কাঁচা রসুন খাওয়া কি সত্যিই শরীরের জন্য উপকারী?
- • পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে প্রশাসন
- • ওয়ান ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ
- • থাই বাজারে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে তৈরি কসমেটিকস, রফতানিতে নতুন সম্ভাবনা
- • আরলিং হালান্ড কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান?
- • জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের
- • বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
