গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৬:০৯
গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ ছাড়া, এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কমে যাওয়া বা সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- • জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের
- • বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
- • শ্রীলংকার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫
- • স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির
- • দুদকের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- • বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার
- • জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম
- • গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
