০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৭:০২

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৫:৫২

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৪৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে সরাসরি হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত একদিনে ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৭৯১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৬ হাজার ৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন