০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৫৬

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম

জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৬:১৪

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পরিচালিত অধিকাংশ এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া ইটিআই ভবনে পরিচালিত ‘ক’, ‘ক-১’, ‘খ’, ‘খ-১’, ‘গ’ ও ‘গ-১’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের ওপর অর্পণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী—

  • ‘ক-১’ ক্যাটাগরি: সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা
  • ‘ক’ ক্যাটাগরি: উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা
  • ‘খ-১’ ক্যাটাগরি: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা
  • ‘খ’ ক্যাটাগরি: সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা
  • ‘গ-১’ ক্যাটাগরি: অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
  • ‘গ’ ক্যাটাগরি: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

অফিস আদেশে আরও বলা হয়েছে, যেসব আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়া সম্ভব, সেসব ক্ষেত্রে কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না।

নির্বাচন কমিশনের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।

আরও পড়ুন