থাই বাজারে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে তৈরি কসমেটিকস, রফতানিতে নতুন সম্ভাবনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৭:২২
একসময় বাংলাদেশের কসমেটিকস বাজারে থাইল্যান্ডের পণ্যের আধিপত্য থাকলেও এখন পাল্টে যাচ্ছে সেই চিত্র। দেশের উৎপাদিত আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য এখন থাইল্যান্ডের বাজারেও জায়গা করে নিচ্ছে। ফলে দেশের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং রফতানি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
থাইল্যান্ডের স্থানীয় বাজারের পাশাপাশি দেশটির জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ফার্মেসিতে এখন বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য বিক্রি হচ্ছে। স্থানীয় পরিবেশক ও আমদানিকারকদের মাধ্যমে এসব পণ্য দেশটির বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।
থাই পরিবেশকদের মতে, প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ স্কিন কেয়ার ও কসমেটিকসের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ছে। গুণগত মান, কার্যকারিতা এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বাংলাদেশি পণ্য ধীরে ধীরে দেশটির বাজারে গ্রহণযোগ্যতা অর্জন করছে।
খাতসংশ্লিষ্টরা জানান, গত এক দশকে বাংলাদেশের কসমেটিকস শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আধুনিক উৎপাদন প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং উন্নত প্যাকেজিংয়ের কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের পণ্য উৎপাদনে সক্ষম। ফলে একদিকে আমদানিনির্ভরতা কমছে, অন্যদিকে নতুন রফতানি বাজারও তৈরি হচ্ছে।
এ ছাড়া হালাল সার্টিফিকেশন, জিএমপি সনদ এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি দেশের কসমেটিকস শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়তা করছে।
বর্তমানে থাইল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও ব্যক্তিগত পরিচর্যা পণ্য রফতানি হচ্ছে।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা, রফতানি প্রণোদনা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ভ্যাট ও করনীতিতে বিদ্যমান বৈষম্য দূর করা গেলে এই সম্ভাবনাময় শিল্প আরও দ্রুত বিকশিত হবে এবং দেশের রফতানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
- • প্রতিকূল আবহাওয়ায় এনসিপির 'জুলাই পদযাত্রা' স্থগিত
- • কাঁচা রসুন খাওয়া কি সত্যিই শরীরের জন্য উপকারী?
- • পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে প্রশাসন
- • ওয়ান ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ
- • থাই বাজারে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে তৈরি কসমেটিকস, রফতানিতে নতুন সম্ভাবনা
- • আরলিং হালান্ড কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান?
- • জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের
- • বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
