কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৪:৫৪
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কোর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, হামলার পর শহরের ২০টিরও বেশি স্থানে উদ্ধার অভিযান চলছে। এতে অন্তত দুটি জেলায় বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন এই হামলা চালানো হয়। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।
সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগে জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, বৃহস্পতিবারের প্রাণঘাতী হামলার পর মস্কো কিয়েভে আরও একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। ওই হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এতে কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগে। পাশাপাশি কয়েকটি গুদামঘর এবং একটি গ্যারেজ ওয়ার্কশপও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ঝাপোরিঝঝিয়ায় রাশিয়ার দুটি গাইডেড বোমা হামলায় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এতে আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার পাশাপাশি দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হন।
আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ওই হামলায় আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়িঘর এবং অন্তত ৩৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য ছয় ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও ইউক্রেন তাতে সাড়া দেয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন সীমান্তজুড়ে একটি ‘বাফার জোন’ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
তবে রাশিয়ার এসব দাবি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, কস্তিয়ানতিনিভকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে মস্কো ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে।
আরও পড়ুন
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯
- • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘সেবা ফি’ নেবে ইরান, বন্ধুপ্রতিম দেশগুলো পাবে বিশেষ সুবিধা
- • খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩
- • ব্রাজিলের বিদায়ে ফিরল ‘বিড়ালের অভিশাপ’ বিতর্ক, কী সেই গল্প?
- • দাঁতের ক্ষয় শুধু মুখেই নয়, প্রভাব ফেলতে পারে হৃদ্যন্ত্র ও মস্তিষ্কেও
- • আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের
- • অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলের কথাও স্বীকার
- • কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
