ব্রাজিলের বিদায়ে ফিরল ‘বিড়ালের অভিশাপ’ বিতর্ক, কী সেই গল্প?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৫:৩৬
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে ২০২২ কাতার বিশ্বকাপের বহুল আলোচিত ‘বিড়ালকাণ্ড’। অনেকেই রসিকতার ছলে বলছেন, সেই ঘটনার পর থেকেই যেন ব্রাজিলের পিছু ছাড়ছে না ‘বিড়ালের অভিশাপ’।
ঘটনাটি ২০২২ কাতার বিশ্বকাপের। এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সামনে রাখা টেবিলে একটি বিড়াল উঠে আসে। কিছুক্ষণ পর দলের এক সংবাদ কর্মকর্তা বিড়ালটিকে ঘাড় ধরে টেবিল থেকে সরিয়ে দেন। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাণীটির সঙ্গে এমন আচরণের সমালোচনা শুরু হয়। কাতারে বিড়ালকে বিশেষভাবে স্নেহ ও সম্মানের চোখে দেখা হয় বলেও বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, ব্রাজিল শিবির ওই বিড়ালটিকে দত্তক নিয়েছে। ব্রাজিলের প্রত্যাশিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার প্রতীক হিসেবে তার নাম রাখা হয় ‘হেক্সা’। তবে সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিড়ালের অভিশাপ’ নিয়ে নানা মিম ও রসিকতা ছড়িয়ে পড়ে।
অবশ্য ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতার পেছনে বাস্তব কারণই বেশি গুরুত্বপূর্ণ। কৌশলগত সীমাবদ্ধতা, বড় ম্যাচে চাপ সামলাতে না পারা, পেনাল্টি মিস এবং ধারাবাহিকতার অভাব এসবই দলটির ফলাফলে প্রভাব ফেলেছে।
২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল প্রত্যাশিত সাফল্য পায়নি। কোপা আমেরিকা থেকে বিদায়, বিশ্বকাপ বাছাইপর্বে একাধিক হতাশাজনক ফল এবং ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে পরাজয় সব মিলিয়ে কঠিন সময় পার করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর সমর্থকদের প্রত্যাশা ছিল, দলটি আবারও ছন্দে ফিরবে। কিন্তু ২০২৬ বিশ্বকাপেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিস, আক্রমণভাগের সুযোগ নষ্ট এবং রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল বিশ্লেষণের চেয়ে বেশি জায়গা পেয়েছে পুরোনো সেই বিড়ালের গল্প। কেউ বলছেন, বিড়ালকে অসম্মান করার ফলেই বারবার শিরোপা হাতছাড়া হচ্ছে। আবার কেউ রসিকতা করে লিখছেন, ‘হেক্সা’ নামের বিড়ালই নাকি ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আটকে দিয়েছে।
অবশ্য বাস্তবে ‘বিড়ালের অভিশাপ’-এর কোনো ভিত্তি নেই। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি জনপ্রিয় মিম ও কৌতুক মাত্র। তবু ফুটবলের আবেগ, স্মৃতি এবং প্রতীকী গল্পের ভিড়ে ব্রাজিলের প্রতিটি ব্যর্থতার পর এই ‘বিড়ালের অভিশাপ’ আবারও আলোচনায় ফিরে আসে।
আরও পড়ুন
- • বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
- • শ্রীলংকার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫
- • স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির
- • দুদকের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- • বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার
- • জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম
- • গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
