০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৬:০৭

শিরোনাম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন

ব্রাজিলের হারে অসুস্থ বিশ্ববিদ্যালয় ছাত্রী,হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিলের হারে অসুস্থ বিশ্ববিদ্যালয় ছাত্রী,হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৪:০৬

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

অসুস্থ ওই শিক্ষার্থীর নাম মাশরুফা শারমীন এ্যানি। সোমবার রাতে ব্রাজিলের ২–১ গোলে পরাজয়ের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে একাধিকবার বমি করলে সহপাঠীরা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সহপাঠীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে খেলা দেখছিলেন এ্যানি। ম্যাচে ব্রাজিলের পরাজয় নিশ্চিত হওয়ার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

সহপাঠীরা জানান, দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক এ্যানি এবারও দলের শিরোপা জয়ের আশা করেছিলেন। শেষ ষোলোর ম্যাচেই দলের বিদায় মেনে নিতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, যার প্রভাব পড়ে তার শারীরিক অবস্থার ওপর।

আরও পড়ুন