০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৬:১৩

শিরোনাম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলের কথাও স্বীকার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলের কথাও স্বীকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৪:৫৮

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, বেশির ভাগ ক্ষেত্রে বিল বেড়েছে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং নতুন ট্যারিফ কার্যকরের কারণে। তবে কিছু ক্ষেত্রে করণিক ভুলে অতিরিক্ত বিল তৈরি হয়েছে, যা সংশোধন করা হয়েছে।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘ভুতুড়ে বিল’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

তিনি বলেন, জুন মাসে বিল বৃদ্ধির পেছনে শুধু ট্যারিফ বৃদ্ধি নয়, অনেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও বেড়েছে। এ ছাড়া বেশি ব্যবহারকারীরা উচ্চতর স্ল্যাবে চলে যাওয়ায় তাদের বিলও তুলনামূলক বেশি এসেছে।

তবে কিছু ক্ষেত্রে করণিক ভুলের কারণে অস্বাভাবিক বিল তৈরি হয়েছে বলে স্বীকার করেন সচিব। উদাহরণ হিসেবে তিনি খাগড়াছড়ির একটি ঘটনার কথা উল্লেখ করেন। সেখানে এক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ৭০ ইউনিট হওয়ার কথা থাকলেও ভুলবশত ৭০০ ইউনিট হিসাব করা হয়। ফলে তার বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

মিরানা মাহরুখ বলেন, বিষয়টি শনাক্ত হওয়ার পর বিল সংশোধন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ভুলের জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, অতিরিক্ত বা ‘ভুতুড়ে বিল’-সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সচিব আরও বলেন, গ্রাহকদের ওপর ব্যয়ের পুরো চাপ না পড়ার জন্য সরকার এখনো বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়ানো, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারের ব্যবহার সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে কাজ চলছে।

যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। প্রয়োজন হলে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিদ্যুৎ বিভাগের সচিব।

আরও পড়ুন