০৬ জুলাই ২০২৬, সোমবার, ১২:৫৮

শিরোনাম
গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

খামেনির শেষ বিদায় উপলক্ষে সোমবার ইরানের আকাশসীমা বন্ধ

খামেনির শেষ বিদায় উপলক্ষে সোমবার ইরানের আকাশসীমা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১১:৪৩

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা (ইসনা) জানিয়েছে, রাজধানী তেহরানে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

তবে মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। অন্যদিকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া আগামী ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরের আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

তবে ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধু চূড়ান্ত দাফন অনুষ্ঠানের কারণে মাশহাদগামী ফ্লাইট পরিচালনা করা হবে না।

এর আগে রোববার (৫ জুলাই) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার সময় দেশজুড়ে বিমান চলাচল স্বাভাবিক ছিল।

আরও পড়ুন