আয়াতুল্লাহ খামেনির মৃত্যু: অভিনেত্রীদের উল্লাস!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ২১:২৮
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেহরানের মিত্র দেশগুলো শোক প্রকাশ করলেও, ইরানের কট্টর শাসনব্যবস্থার বিরোধিতাকারী একদল ইরানি বংশোদ্ভূত তারকা সামাজিক মাধ্যমে প্রকাশ্য উল্লাস প্রকাশ করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘স্যাকরেড গেমস’ খ্যাত ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজি খামেনির মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন, “এটি আমাদের জন্য সবচেয়ে ভালো সংবাদ। দীর্ঘ ৪৭ বছর ধরে আমরা এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম।” তার এই মন্তব্য প্রকাশের পর অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বলিউডের পরিচিত মুখ এবং ‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী মান্দানা করিমি ইরান পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করছেন। একটি ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, “সংবাদমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের মানুষ এর চেয়ে খুশি আগে কখনো হয়নি।” আরেকটি পোস্টে তিনি ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তোলেন— অতীতে হাজারো ইরানির মৃত্যুর সময় যারা নীরব ছিলেন, তারা এখন কেন সহানুভূতি দেখাচ্ছেন?
একই সুর শোনা গেছে ‘স্পেশাল ওপস’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত ইরানি অভিনেতা সাজ্জাদ দেলাফরুজের কণ্ঠেও। সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, “আমরা আবার উড়ব।”
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
- • নেইমারের বিদায়ে আবেগঘন পলাশ,বললেন ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’
- • টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী
- • ব্রাজিল বিদায়ে নেইমারের জন্য মন খারাপ মাশরাফির, প্রশ্ন আনচেলত্তির সিদ্ধান্তে
- • ট্রাম্পের ফোনের পর বদলাল ফিফার সিদ্ধান্ত, খেলতে পারছেন বালোগুন
- • মাশহাদে দাফনের আগে তেহরানে লাখো মানুষের শোকযাত্রা
- • তেলাপিয়া মাছ কি স্বাস্থ্যকর?
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
