১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১০:২২
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৫ জুলাই) হাসপাতালটির দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালটির দ্বিতীয় ইউনিট উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। তিনি পরিদর্শনে এলে হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলেও মন্তব্য করেন।
তিনি জানান, সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করা, যাতে চিকিৎসার জন্য দূর-দূরান্তের মানুষকে রাজধানীমুখী হতে না হয়। এ লক্ষ্যে বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রধানমন্ত্রী নীতিগত দিকনির্দেশনা দেবেন এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টরা একযোগে কাজ করবেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই মাস ধরেই সরকার প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে নিয়ে প্রতিটি জেলায় সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংস এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা হয়েছে, চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দেশের অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • খামেনির শেষ বিদায় উপলক্ষে সোমবার ইরানের আকাশসীমা বন্ধ
- • ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়াম থেকেই বললেন ‘বাই বাই ব্রাজিল’
- • অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা
- • ব্রাজিলের বিদায়ে আবেগঘন তটিনী, বললেন ‘চিরকাল হৃদয়ে থাকবে’
- • জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন
- • দল নির্বাচন থেকে পেনাল্টি মিস—ব্রাজিলের বিদায়ের ৬ কারণ
- • ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • জুডিশিয়াল সার্ভিসে রদবদল, চার বিচারকের পদোন্নতি ও ৩৪ জনকে বদলি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
