০৬ জুলাই ২০২৬, সোমবার, ১২:৫৬

শিরোনাম
গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ব্রাজিলের বিদায়ে আবেগঘন তটিনী, বললেন ‘চিরকাল হৃদয়ে থাকবে’

ব্রাজিলের বিদায়ে আবেগঘন তটিনী, বললেন ‘চিরকাল হৃদয়ে থাকবে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১১:৩৬

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও।

ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা আমি আমার দলের সাথেই থাকব।’

পোস্টে প্রকাশিত ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। অনেকের মতে, ছবিটি পরাজিত ব্রাজিল সমর্থকদের হতাশা, কষ্ট এবং দলের প্রতি অটুট ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

এছাড়া পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে প্রিয় দলের বিদায়ে নিজের মন খারাপের অনুভূতি প্রকাশ করেছেন তটিনী। তার এই আবেগঘন পোস্টে ব্রাজিল সমর্থকরাও সহমর্মিতা জানিয়ে নানা মন্তব্য করেছেন।

আরও পড়ুন