০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৪:০২

শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

মাশহাদে দাফনের আগে তেহরানে লাখো মানুষের শোকযাত্রা

মাশহাদে দাফনের আগে তেহরানে লাখো মানুষের শোকযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১১:৫৯

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির স্মরণে রাজধানী তেহরানে রাষ্ট্রীয় শোক র‌্যালি শুরু হয়েছে। দেশটির কর্মকর্তাদের দাবি, আধুনিক ইরানের ইতিহাসে এটিই সবচেয়ে বড় জনসমাগম, যেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোকযাত্রা শুরু হয়। এর আগে দুই দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোক র‌্যালি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। শোভাযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট ও আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছের শহিদ লাশগারি মহাসড়ক পর্যন্ত অগ্রসর হবে।

এর আগে রোববার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজায় খামেনির পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যেরও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ইরানি কর্মকর্তাদের তথ্যমতে, গত শুক্রবার রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে আরেকটি শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় স্থাপনাগুলোতে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এদিকে আল জাজিরা জানিয়েছে, তেহরানের মোসাল্লা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ খামেনির কফিনের পাশে হেঁটে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতৃত্ব এই শোকানুষ্ঠানকে শুধু রাষ্ট্রীয় শোক নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবেও তুলে ধরছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া কিছু মানুষের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হুমকিমূলক বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ডও দেখা গেছে।

আরও পড়ুন