খামেনি হত্যার কারণ নিয়ে বিস্ফোরক দাবি হুথি মুখপাত্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৯:৩৭
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি দাবি করেছেন, ফিলিস্তিনের মুক্তির প্রতি সমর্থনের কারণেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হত্যা করেছে।
ইরানি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আল-বুখাইতি বলেন, খামেনি ছিলেন ‘প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক’। তার ভাষ্য, খামেনির নেতৃত্ব বিশ্বের বিভিন্ন জাতিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও দাবি করেন, ইসলামি বিশ্বের জন্য খামেনির রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনকে মুক্ত করার প্রচেষ্টাই পশ্চিমা দেশগুলোকে তাকে হত্যার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ চার মাস পর রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ইরানের শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজায় ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, জানাজার কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।
জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজার নামাজ আদায় করা হয়।
এদিকে, আল-বুখাইতির এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা।
আরও পড়ুন
- • দল নির্বাচন থেকে পেনাল্টি মিস—ব্রাজিলের বিদায়ের ৬ কারণ
- • ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • জুডিশিয়াল সার্ভিসে রদবদল, চার বিচারকের পদোন্নতি ও ৩৪ জনকে বদলি
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি ছাড়াল ৩ হাজার
- • মেক্সিকোর স্বপ্ন ভেঙে বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড
- • মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড়
- • খামেনি হত্যার কারণ নিয়ে বিস্ফোরক দাবি হুথি মুখপাত্রের
- • কক্সবাজারে টানা বৃষ্টিতে তিন দফা পাহাড়ধস, প্রাণ গেল ৯ জনের
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
