০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৮:১৩

শিরোনাম
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৬:৪৫

২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ ও তীব্র শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একই সঙ্গে বিশ্বকাপসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের সময় সর্বসাধারণের জন্য প্রদর্শনী, উদযাপন, আতশবাজি ও লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ ও আতশবাজির ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপকে কেন্দ্র করে এ পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া রাতের বেলায় উচ্চ শব্দে আতশবাজি ও মাইক ব্যবহারের কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

রিটে বিশ্বকাপ ফুটবল ঘিরে সহিংসতা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা অনেক সময় সংঘাতে রূপ নিচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। এর মধ্যে কয়েকজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন অনেকে।

এ ছাড়া কুমিল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বিরোধকে কেন্দ্র করে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয় হলেও তা মেনে নেওয়ার মানসিকতার অভাবে অনেক সময় উত্তেজনা সহিংসতায় রূপ নেয়।

রিটে বড় পর্দায় খেলা প্রদর্শন ও বিশ্বকাপ উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শব্দদূষণ কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন