০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭:২৭

শিরোনাম
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৬:১৮

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন