০৮ জুলাই ২০২৬, বুধবার, ১১:৪৫

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও তিন দিন বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা

আরও তিন দিন বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১০:০৬

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের মধ্যপ্রদেশের স্থলভাগে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় জলাবদ্ধতা এবং ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। একই সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫৯ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ১১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ১০ জুলাই থেকে ঢাকা ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।

এদিকে ওডিশা ও দক্ষিণ ঝাড়খন্ড অঞ্চলে অবস্থান করা মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে পূর্ব-মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন নদীবন্দরেও ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন