বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে সরব ইউরোপীয় পার্লামেন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১১:৩৬
পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক চিঠিতে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ওই চিঠিতে এখন পর্যন্ত ৩৫ জন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে ইউরোপের দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ‘বালোগান’ সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুস, লারা ভল্টার্স ও নিলস ফুগলস্যাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালে লাল কার্ডের নিষেধাজ্ঞার নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত ন্যায্যতার পরিপন্থী। তাদের অভিযোগ, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন।
তারা আরও বলেন, ফুটবলের সৌন্দর্য নির্ভর করে নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর। কিন্তু রাজনৈতিক প্রভাব খেলার সিদ্ধান্তে প্রভাব ফেললে প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচকে ঘিরে। ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেন। এরপর ফিফা একটি আইনি বিধানের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করলে নতুন করে সমালোচনা শুরু হয়।
চলমান ফিফা বিশ্বকাপে এর আগেও রেফারিং, সিদ্ধান্ত গ্রহণ, স্পন্সর ও রাজনৈতিক প্রভাব নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এসব বিষয় নিয়েও ইউরোপীয় পার্লামেন্ট পর্যালোচনা করবে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
- • কুড়িগ্রামে তিস্তার পানি বৃদ্ধি,প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল-বন্যার আশঙ্কা
- • ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে যাওয়া অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা
- • বন্ধ কারখানা পুনরায় চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম বাংলাদেশ ব্যাংকের
- • বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে সরব ইউরোপীয় পার্লামেন্ট
- • ভেপ: ধূমপানের নিরাপদ বিকল্প নয়, ভেপ হচ্ছে- মৃত্যুর ‘মিষ্টি’ স্বাদ
- • কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
- • ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
