০৮ জুলাই ২০২৬, বুধবার, ১১:৪৭

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১০:১২

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে কয়েক দফায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হলেও সার্বিক পরিস্থিতির অবনতির কারণে শেষ পর্যন্ত পুরো বোর্ডের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টানা দুই দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ৪২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া, রাঙামাটি ও কক্সবাজারে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি ও রাঙামাটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে আকাশ ও রেল যোগাযোগেও। প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

এদিকে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামের ষোলোশহর স্টেশনে আটকে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। টানা বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই শতাধিক স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া কক্সবাজার সদর, টেকনাফ, রামু ও চকরিয়াসহ বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে পানিবন্দী বাসিন্দাদের পাশাপাশি পরীক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন