০৮ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৬

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারেও স্থগিত এইচএসসি পরীক্ষা

কক্সবাজারেও স্থগিত এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০১:০৭

বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলাতেও বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে খাগড়াছড়ি, বান্দরবান এবং দেশের অন্যান্য অঞ্চলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটির পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরে কক্সবাজারকেও এর আওতায় আনা হয়।

কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সব পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন