ভেপ: ধূমপানের নিরাপদ বিকল্প নয়, ভেপ হচ্ছে- মৃত্যুর ‘মিষ্টি’ স্বাদ
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১০:৩২
অনেকেই ধূমপানের তুলনায় ভেপ বা ই-সিগারেটকে নিরাপদ মনে করেন। কেউ ধূমপান ছাড়ার উদ্দেশ্যে, আবার কেউ কৌতূহল বা ফ্যাশনের অংশ হিসেবে ভেপ ব্যবহার করেন। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, ভেপও শরীরের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ভেপের ব্যবহার বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। একটি গবেষণায় দেখা গেছে, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশ জীবনে অন্তত একবার ই-সিগারেট ব্যবহার করেছেন। অথচ বেশির ভাগ ব্যবহারকারী এর ক্ষতিকর দিক সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না।
ভেপে সাধারণত নিকোটিন, বিভিন্ন ফ্লেভারিং রাসায়নিক এবং প্রোপিলিন গ্লাইকোল ও গ্লিসারিনের মতো উপাদান থাকে। এগুলো উত্তপ্ত হয়ে যে অ্যারোসল তৈরি করে, তা শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে, নিকোটিন হৃদ্স্পন্দন ও রক্তচাপ বাড়ায় এবং আসক্তি তৈরি করে। অন্যদিকে কিছু ফ্লেভারিং রাসায়নিক ফুসফুসের কোষের ক্ষতি করতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, ভেপ ব্যবহারের সময় নিকেল ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর ক্ষুদ্র কণাও তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। প্রাণীর ওপর পরিচালিত কয়েকটি গবেষণায় এমন ইঙ্গিত মিললেও মানুষের ক্ষেত্রে বিষয়টি নিয়ে এখনো গবেষণা চলছে।
বিশেষজ্ঞদের মতে, ভেপকে ধূমপানের নিরাপদ বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই। বরং ধূমপান ও ভেপ উভয়ই এড়িয়ে চলাই স্বাস্থ্য সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
আরও পড়ুন
- • বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে সরব ইউরোপীয় পার্লামেন্ট
- • ভেপ: ধূমপানের নিরাপদ বিকল্প নয়, ভেপ হচ্ছে- মৃত্যুর ‘মিষ্টি’ স্বাদ
- • কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
- • ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত
- • আরও তিন দিন বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা
- • ইরানে নতুন করে মার্কিন হামলার দাবি
- • পুরোনো স্মার্টফোনই হতে পারে ঘরের সিসিটিভি ক্যামেরা, যেভাবে করবেন
- • হরমুজে জাহাজে হামলার পর ইরানের তেল রপ্তানিতে আবার মার্কিন নিষেধাজ্ঞা
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
