০৮ জুলাই ২০২৬, বুধবার, ১১:৪৫

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানে নতুন করে মার্কিন হামলার দাবি

ইরানে নতুন করে মার্কিন হামলার দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৯:৫৩

ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান চলাকালে দেশটির বিভিন্ন স্থানে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। ইরানি গণমাধ্যমের দাবি, এসব হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া যায়। কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির খবরে বলা হয়েছে, কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, সিরিক এলাকায় হামলায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সিরিকের মাছ ধরার ও বাণিজ্যিক জেটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে সেন্টকম দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালায়। এর জবাবে ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। সেন্টকম বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘বিপজ্জনক’ এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

এদিকে বুধবার ইরাকের নাজাফ ও পবিত্র নগরী কারবালায় আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এ উপলক্ষে ইরাকে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন