০৮ জুলাই ২০২৬, বুধবার, ১০:৪৬

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

করাচিগামী কার্গো বিমান নিখোঁজ, আরব সাগরে বিধ্বস্তের আশঙ্কা

করাচিগামী কার্গো বিমান নিখোঁজ, আরব সাগরে বিধ্বস্তের আশঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৯:৩৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে ছেড়ে আসা একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে প্রাথমিক তথ্যে আরব সাগরে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে উড্ডয়নের পর বিমানটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। রাত ৯টা ১৮ মিনিটে ক্রুরা নিয়ন্ত্রণ কক্ষকে সমস্যার বিষয়টি জানান। এরপর বিমানটিকে নিরাপদে পরিচালনার চেষ্টা চালায় এয়ার ট্রাফিক কন্ট্রোল।

তবে মাত্র তিন মিনিটের মধ্যে রাডারে দেখা যায়, বিমানটি অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নামছে। এরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় এটি করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির তথ্য অনুযায়ী, কেটু এয়ারওয়েজ পরিচালিত ২৭ বছর পুরোনো কার্গো বিমানটি শারজাহ থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি করাচির দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের ওরমারা উপকূলসংলগ্ন আরব সাগরের আকাশসীমা অতিক্রম করার সময় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং সম্ভাব্য দুর্ঘটনাস্থল নির্ধারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন