হরমুজে জাহাজে হামলার পর ইরানের তেল রপ্তানিতে আবার মার্কিন নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৯:৪২
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলার খবরও পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ঘটনার জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সীমিত সমঝোতার অংশ হিসেবে গত মাসে মার্কিন অর্থ বিভাগ ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পরই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান। এখন পর্যন্ত কোনো পক্ষও হামলার দায় স্বীকার করেনি।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সর্বশেষ উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন আলোচকেরা।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নাজুক কূটনৈতিক বোঝাপড়াকে আরও দুর্বল করে দিতে পারে। এতে পাল্টাপাল্টি পদক্ষেপের ঝুঁকি বাড়বে এবং বৃহত্তর সমঝোতার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তথ্য-প্রমাণে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ইঙ্গিত পাওয়া গেছে।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো।
তেল রপ্তানি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রধানত চীনে তেল রপ্তানি বাড়িয়েছে। ফলে তেল বিক্রি এখন দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
- • ভেপ: ধূমপানের নিরাপদ বিকল্প নয়, ভেপ হচ্ছে- মৃত্যুর ‘মিষ্টি’ স্বাদ
- • কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
- • ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত
- • আরও তিন দিন বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা
- • ইরানে নতুন করে মার্কিন হামলার দাবি
- • পুরোনো স্মার্টফোনই হতে পারে ঘরের সিসিটিভি ক্যামেরা, যেভাবে করবেন
- • হরমুজে জাহাজে হামলার পর ইরানের তেল রপ্তানিতে আবার মার্কিন নিষেধাজ্ঞা
- • করাচিগামী কার্গো বিমান নিখোঁজ, আরব সাগরে বিধ্বস্তের আশঙ্কা
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
