তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৪:৪৭
তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান বগুড়া বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। সেই ঘাটতি পূরণে কাজ করা হচ্ছে। বগুড়ার উন্নয়ন চাওয়া কোনো অপরাধ নয় বলেও মন্তব্য করেন তিনি।
শাহে আলম বলেন, এলাকার উন্নয়নের বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। নিজের উদ্যোগে ও অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথাও জানান তিনি।
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি এ পর্যন্ত যেসব নির্বাচনে অংশ নিয়েছেন, কোনো নির্বাচনে পরাজিত হননি। পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা বলেও উল্লেখ করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে শাহে আলম বলেন, নির্বাচনী হলফনামায় সব তথ্য দেওয়া হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
- • ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে
- • চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল: এডিবি
- • মাথাব্যথায় চা-কফি নয়, স্বস্তি দিতে পারে এক কাপ পুদিনা চা
- • পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ২৯ পুলিশ-সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস
- • বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ; আতঙ্কে গ্রামবাসী
- • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
- • তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
