১২ জুলাই ২০২৬, রবিবার, ২৩:৩৬

শিরোনাম
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ২০:৪২

ভারতের কর্নাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীর বেশে গণপরিবহন ব্যবস্থার বাস্তব চিত্র দেখতে গিয়ে নিজেই ভোগান্তির শিকার হয়েছেন।

শনিবার (১১ জুলাই) নিজ শহরে মুখে মাস্ক পরে আকস্মিক পরিদর্শনে বের হন তিনি। শহরের বাস ও অটোরিকশা সেবায় যাত্রীদের নিয়মিত সমস্যাগুলো সরাসরি জানতে এ উদ্যোগ নেন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী হেব্বাল থেকে নাগাশেট্টিহল্লি রুটের একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন। তিনি দুটি টিকিটের জন্য কন্ডাক্টরকে ১০০ রুপির নোট দেন।

কিন্তু কন্ডাক্টরের কাছে পর্যাপ্ত খুচরা টাকা না থাকায় তিনি মন্ত্রীর কাছে ভাঙতি চান। মন্ত্রী জানান, তার কাছেও খুচরা নেই। এরপর কন্ডাক্টর তাকে ভাঙতি না দিতে পারলে বাস থেকে নেমে যেতে বলেন।

মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। পরে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বাস থেকে নেমে যান বাইরাথি সুরেশ।

পরিদর্শনের সময় প্রায় দুই ঘণ্টা বিভিন্ন বাস রুটে যাতায়াত করেন তিনি। পরে নাগাশেট্টিহল্লি থেকে অটোরিকশায় উঠলেও সেখানে আরেকটি সমস্যার মুখোমুখি হন।

অটোর মিটারে ৩০ রুপি ভাড়া দেখালেও চালক ৩৬ রুপি দাবি করেন। বিষয়টি জানতে চাইলে চালক জানান, নতুন ভাড়ার সঙ্গে মিটার সমন্বয় করা হবে। শেষ পর্যন্ত মন্ত্রী ৪০ রুপি দিয়ে অটোরিকশা থেকে নেমে যান।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সাধারণ যাত্রীরা প্রতিদিন যেসব সমস্যার মুখোমুখি হন, তা সরাসরি বুঝতেই তিনি ছদ্মবেশে বের হয়েছিলেন। এ সময় গণপরিবহন ব্যবস্থার বিভিন্ন অনিয়মের চিত্র তার সামনে উঠে এসেছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন