১২ জুলাই ২০২৬, রবিবার, ২৩:৩৫

শিরোনাম
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইরানি ড্রোন হামলায় রাষ্ট্রদূত তলব ওমানের

ইরানি ড্রোন হামলায় রাষ্ট্রদূত তলব ওমানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১৯:৪৮

ওমানের ভূখণ্ডে ড্রোন হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে এবারই প্রথম কোনো ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ওমান।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুসা ফেরেইদুনকে তলব করা হয়। এ সময় তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। এতে ওমানের মুসানদাম ও আল বাতিনাহ গভর্নরেটে ইরানি ড্রোন হামলার অভিযোগের বিষয়ে আপত্তি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ওমানের কর্মকর্তারা এ ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে’ গভীর অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে সার্বভৌমত্বের প্রতি সম্মান, প্রতিবেশীসুলভ আচরণ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়।

ওমান জানায়, দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও পারস্পরিক সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির মার্কিন দূতাবাস। দুক্ম শহর ও মুসানদামে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের নির্দেশনায় নাগরিকদের বাসা, হোটেল বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে থাকার এবং জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন