১২ জুলাই ২০২৬, রবিবার, ২৩:৩৫

শিরোনাম
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মারা গেলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

মারা গেলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১৯:৫৫

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন।

রোববার (১২ জুলাই) তার কার্যালয় এক বিবৃতিতে জানায়, আকস্মিক অসুস্থতার পর ৭১ বছর বয়সে তার মৃত্যু হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

লিন্ডসে গ্রাহাম মার্কিন সিনেটে ইউক্রেন ও ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি ইরানের কঠোর সমালোচক ছিলেন।

তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘মহান মানুষ ও অন্যতম সেরা সিনেটর’ হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গ্রাহাম স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও শোক জানিয়ে বলেন, ইসরায়েল তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে লিন্ডসে গ্রাহাম ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং গ্রাহাম পরে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোগীতে পরিণত হন।

তবে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় জড়িত ট্রাম্প সমর্থকদের ক্ষমা করার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তিনি।

গ্রাহাম ১৯৯৪ সালে প্রথম প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ২০০২ সালে সাউথ ক্যারোলাইনা থেকে সিনেটর নির্বাচিত হয়ে টানা দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি বিচারবিষয়ক, বরাদ্দ এবং পরিবেশ ও গণপূর্তবিষয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন