হরমুজ প্রণালি বন্ধ নয়, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ২১:২৩
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১২ জুলাই) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এর আগে চলমান সংঘাতের মধ্যে ইরান ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের ওই ঘোষণার পরও গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, “ইরান এই প্রণালির নিয়ন্ত্রণ করে না। এখানে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।”
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই সরু জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে
- • প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হরমুজ প্রণালি বন্ধ নয়, দাবি ট্রাম্পের
- • লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
- • জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মারা গেলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
