১৩ জুলাই ২০২৬, সোমবার, ০০:৪৫

শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ২২:৪৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৩ জুলাই (সোমবার) বরিশাল জেলা সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাঁর সফরের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে একই স্থানে সাধারণ মানুষের মাঝে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

​গৌরনদীর কর্মসূচি শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বরিশাল শহরের সাগরদী খালপাড়ে অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তাঁর এই সফর সমাপ্ত হবে।

​মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন