১৩ জুলাই ২০২৬, সোমবার, ০১:৪০

শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ০০:৪০

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং বাংলা সনদ ইংরেজিকরণের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেওয়া হয়।

আবেদন যাচাই করে দেখা গেছে, অনেক আবেদনকারীর দাখিল/এসএসসি সনদের নামের বানানের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল নেই। পাশাপাশি সনদ ও এনআইডিতে নামের বানান ভুল রয়েছে এবং অনেকের সনদ এখনো বাংলায় রয়েছে।

অধিদপ্তর জানায়, এসব অসঙ্গতির কারণে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে থাকা ভুল নামের বানান সংশোধন এবং বাংলা সনদ ইংরেজিতে রূপান্তর করে পুনরায় আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন