১৩ জুলাই ২০২৬, সোমবার, ০২:৩৪

শিরোনাম
ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি

সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ০০:৪৬

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে উঠেছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। টুর্নামেন্টের এই পর্যায়ে খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার হয়ে গোল, অ্যাসিস্ট, কী পাস, ড্রিবল, চান্স তৈরি—প্রায় সব বিভাগেই শীর্ষে রয়েছেন তিনি। একাই বিলিয়ন দর্শকের আশা বুকে নিয়ে এগিয়ে চলেছেন ফুটবলের এই মহাতারকা।

স্পেনের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন ওয়ারজাবাল। অ্যাসিস্ট ও বিগ চান্স তৈরিতে এগিয়ে কুকুরেলা। ইয়ামাল দেখিয়েছেন দুর্দান্ত ড্রিবলিং স্কিল, আর পোরো ও বায়েনা নিয়ন্ত্রণ করছেন মাঝমাঠ ও আক্রমণভাগ।

ফ্রান্সের হয়ে গোলের তালিকায় শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। অলিসে দিচ্ছেন দুর্দান্ত অ্যাসিস্ট ও বিগ চান্স, আর ডেম্বেলে চোখ কাড়ছেন কী পাস ও অ্যাকুরেট ক্রসে। বারকোলাও ড্রিবলিংয়ে রেখেছেন ছাপ।

ইংল্যান্ডের হয়ে গোল ও চান্স তৈরিতে এগিয়ে হ্যারি কেন ও জুড বেলিংহ্যাম। গর্ডন অ্যাসিস্ট, ডেক্লান রাইস কী পাস ও বিগ চান্স তৈরিতে ভালো করছেন। ইজে ও মাদুয়েকেও নিজেদের সেরা প্রমাণ করছেন।

তবে আর্জেন্টিনায় সব আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট, কী পাস, সফল ড্রিবল, চান্স তৈরি, বিগ চান্স তৈরি-প্রতিটি বিভাগেই শীর্ষে তিনি। বয়স যতই হোক, মেসি এখনো একাই টেনে নিচ্ছেন আর্জেন্টিনার আশা। ফুটবলপ্রেমীরা বলছেন, এটাই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ, কিন্তু মাঠে তাঁর জাদু এখনো অমলিন।

সেমিফাইনালে কোন দল ট্রফি জিতবে—তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে মেসির এই পারফর্ম্যান্স দেখে অনেকেই বলছেন, এখনো তিনিই গ্রেটেস্ট অফ অল টাইম।

প্রতিফলন/এজে

আরও পড়ুন