বিশ্বকাপে মেসির ২১ রেকর্ড, থামছে না জাদু
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০১:৫০
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার সময় যে দুর্দান্ত ছন্দে ছিলেন লিওনেল মেসি, ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। চলতি আসরে এরই মধ্যে ২১টি রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
গোল, অ্যাসিস্ট, বিশ্বকাপে অংশগ্রহণ, মাঠে থাকার সময় এবং ড্রিবলিং—প্রায় সব বিভাগেই নতুন কীর্তি গড়েছেন মেসি। আর্জেন্টিনার সামনে এখনও তিন ম্যাচের সম্ভাবনা থাকায় তার রেকর্ডের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে তার গোলসংখ্যা ২১টি।
এর মধ্যে সাতটি গোল এসেছে বক্সের বাইরে থেকে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এই কীর্তিতে তিনি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোকে ছাড়িয়ে গেছেন, যার বক্সের বাইরে থেকে বিশ্বকাপে গোল ছিল পাঁচটি।
ইতোমধ্যে বিশ্বকাপের যে ২১টি রেকর্ড মেসির দখলে
- বিশ্বকাপে সর্বোচ্চ গোল– ২১
- বিশ্বকাপে সর্বাধিক জয়– ২১
- বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক– ৩৮ বছর ৩৫৭ দিন
- বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল– ৭
- সর্বাধিক বিশ্বকাপে অংশগ্রহণ (যৌথভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুইলার্মে ওচোয়ার সঙ্গে)– ৬
- ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ড– ৫ আসর
- বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ এবং প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ ম্যাচের মাইলফলক অতিক্রম (৩১)
- বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ– ২৩
- বিশ্বকাপে সর্বাধিক মিনিট মাঠে– ২৭৭০ মিনিট
- বিশ্বকাপে সর্বাধিক সফল ড্রিবল– ১০৭
- ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্ট– ৫ আসর
- একই বিশ্বকাপের সব নকআউট রাউন্ডসহ প্রতিটি পর্বে গোল করা একমাত্র ফুটবলার (১৯৭০ সালের জাইরজিনহোর সঙ্গে যৌথভাবে)
- টানা বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক গোল– ৯ ম্যাচ
- টানা নকআউট ম্যাচে গোলের রেকর্ড– ৬ ম্যাচ
- ২০ বছরের আগে, ২০-২৯ বছরের মধ্যে এবং ৩০ বছরের পর বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়
- বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান– ২০ বছর (২০০৬-২০২৬)
- বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস– ৪
- একই বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস– ২টি (২০২৬)
- সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ– ১৫ বার
- এক আসরে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ– ৪ বার (২০১৪) (ওয়েসলি স্নাইডারের সঙ্গে যৌথভাবে ,২০১০)
- দুই বিশ্বকাপে গোল্ডেন বল-জয়ী একমাত্র ফুটবলার– ২০১৪ ও ২০২২
আরও পড়ুন
- • রাতভর রুশ হামলায় কাঁপল ইউক্রেন, শিশুসহ আহত ১২, নিহত ০৬
- • নৌ-ডাকাত দমনে অতিশীঘ্রই মাঠে নামার ঘোষণা এমপির
- • ঘরে ডেকে ভারতকে ধবলধোলাই, ১৬০২ দিন পর রেংকিংয়ে শীর্ষস্থানে রদবদল
- • বিশ্বকাপে মেসির ২১ রেকর্ড, থামছে না জাদু
- • পুরোনো অডিও নিয়ে মুখ খুললেন মাহি, মুরাদের বিরুদ্ধে অভিযোগ
- • চিরবিদায় নিলেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
