১২ জুলাই ২০২৬, রবিবার, ০৩:১৮

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

ঘরে ডেকে ভারতকে ধবলধোলাই, ১৬০২ দিন পর রেংকিংয়ে শীর্ষস্থানে রদবদল

ঘরে ডেকে ভারতকে ধবলধোলাই, ১৬০২ দিন পর রেংকিংয়ে শীর্ষস্থানে রদবদল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০২:০৫

ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে ভরাডুবির বড় খেসারত দিতে হলো বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে থ্রি-লায়ন্সদের কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর টানা চার ম্যাচে হেরে ৪-০ ব্যবধানে সিরিজ খোয়ায় নবাগত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল। আর এই সিরিজ হারের জের ধরেই আইসিসি পুরুষ টি-২০ র‍্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে পতন ঘটেছে ভারতের।  

​দীর্ঘ ১,৬০২ দিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সিংহাসন নিজেদের দখলে রেখেছিল ভারত। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তারা টি-২০ র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠেছিল। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটে নিজেদের আধিপত্য বজায় রাখলেও, ২০২৬ সালের জুলাইয়ে এসে ইংল্যান্ডের কাছে ধাক্কা খেল সেই গৌরব। ভারতকে টপকে এখন টি-২০ ক্রিকেটের নতুন এক নম্বর দল ক্রিকেট-জননী ইংল্যান্ড।  

​আইসিসির সর্বশেষ রেটিং অনুযায়ী, ২৬৮.০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। অন্যদিকে, রেটিং পয়েন্ট হারিয়ে ২৬৭.৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।  

​সিরিজের শুরু থেকেই ছন্নছাড়া ছিল ভারতীয় দল। ওল্ড ট্রাফোর্ডে ৪ উইকেটে হারের পর, ট্রেন্ট ব্রিজে রেকর্ড ১২৫ রানের ব্যবধানে বড় পরাজয় দেখে ভারত, যা টি-২০ ফরম্যাটে তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন (৭৬ রান) ও রানের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়। এরপর ব্রিস্টলে ৯ উইকেটে এবং সাউদাম্পটনে সিরিজের শেষ ম্যাচে জস বাটলারের বিধ্বংসী ১৩১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড ২৫৭ রানের পাহাড় গড়লে, ভারত হার মানে ৫৬ রানে।  

​রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা জসপ্রীত বুমরাহর মতো নিয়মিত সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রেখে তরুণদের নিয়ে সাজানো ভারতীয় দল এই সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার চার ম্যাচের একটিতেও জয় পাননি। দলের এই পরিবর্তন ও পরীক্ষা-নিরীক্ষাই শেষ পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর মূল কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

​টি-২০ সিরিজের এই ভরাডুবি ভুলে ভারত এখন ঘুরে দাঁড়াতে চায় ওডিআই সিরিজে। আগামী ১৪ জুলাই এজবাস্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

আরও পড়ুন