রাতভর রুশ হামলায় কাঁপল ইউক্রেন, শিশুসহ আহত ১২, নিহত ০৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০২:২৭
ইউক্রেনে রাশিয়ার চালানো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
এরমধ্যে রাজধানী কিয়েভে মিসাইল হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র।
কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপির সাংবাদিক জানিয়েছেন, শনিবার (১১ জুলাই) সকালে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এরমধ্যে প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে রাতভর ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল ছুড়েছে। যারমধ্যে ছয়টি ব্যালিস্টিক মিসাইল।
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ও ছয়টি মিসাইল ভূপাতিত করতে সমর্থ হয়। তবে ছয়টি ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারেনি বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেছেন, সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার আগেই ব্যালিস্টিক মিসাইলগুলো বেসামরিক অবকাঠামোতে আছড়ে পড়ে।
রাজধানী কিয়েভে অ্যাপার্টমেন্ট ভবন, অফিস ও একটি ধর্মীয় স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন জেলেনস্কি।
দেশটির পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, সেখানে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় এক মেয়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। অপরদিকে দক্ষিণাঞ্চলের ওডেশাতে মিসাইলের আঘাতে প্রাণ গেছে দুজনের।
আরও পড়ুন
- • রাতভর রুশ হামলায় কাঁপল ইউক্রেন, শিশুসহ আহত ১২, নিহত ০৬
- • নৌ-ডাকাত দমনে অতিশীঘ্রই মাঠে নামার ঘোষণা এমপির
- • ঘরে ডেকে ভারতকে ধবলধোলাই, ১৬০২ দিন পর রেংকিংয়ে শীর্ষস্থানে রদবদল
- • বিশ্বকাপে মেসির ২১ রেকর্ড, থামছে না জাদু
- • পুরোনো অডিও নিয়ে মুখ খুললেন মাহি, মুরাদের বিরুদ্ধে অভিযোগ
- • চিরবিদায় নিলেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
