১২ জুলাই ২০২৬, রবিবার, ০৩:১৭

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

পুরোনো অডিও নিয়ে মুখ খুললেন মাহি, মুরাদের বিরুদ্ধে অভিযোগ

পুরোনো অডিও নিয়ে মুখ খুললেন মাহি, মুরাদের বিরুদ্ধে অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০১:৩৯

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ভাইরাল হওয়া পুরোনো অডিও ক্লিপ নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান তুলে ধরে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে মাহি লেখেন, “অসভ্য মুরাদ ও বিহারিদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি। এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।”

ভিডিওতে মাহি বলেন, ওই অডিও নিয়ে অনেকেই তাকে দোষারোপ করলেও পুরো ঘটনা না জেনে মন্তব্য করা হচ্ছে। তার দাবি, অডিওতে মুরাদ হাসানের বক্তব্য থেকেই বোঝা যায়, তিনি তার ফোন ধরতেন না।

মাহির অভিযোগ, তিনি মুরাদ হাসানকে ব্লক করে রেখেছিলেন। পরে অন্য একজনের ফোন ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। এছাড়া অডিওতে র‍্যাব, পুলিশ, এনএসআই ও ডিজিএফআই পাঠানোর কথা বলে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন এই অভিনেত্রী।

মাহি জানান, ওই সময় তিনি পরিচিত অনেক প্রভাবশালী ব্যক্তি ও সহকর্মীদের বিষয়টি জানিয়েছিলেন। তার দাবি, অনেকেই জানতেন মুরাদ হাসান তাকে বিরক্ত ও হুমকি দিচ্ছেন।

তিনি আরও বলেন, কয়েকজন সহকর্মী তাকে সতর্ক করেছিলেন এবং রাতে মুরাদ হাসানের ফোন না ধরার পরামর্শ দিয়েছিলেন।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাহি বলেন, সুযোগ পেলে বিষয়টি জানাতেন এবং বিশ্বাস করেন, ব্যবস্থা নেওয়া হতো। তবে সরাসরি যোগাযোগ করতে না পারায় পরিস্থিতি নিজের মতো করে সামলানোর চেষ্টা করেছেন।

মাহি দাবি করেন, মুরাদ হাসানের আচরণের কারণে শুধু তিনি নন, মিডিয়া অঙ্গনের আরও অনেক নারী বিব্রত ও হয়রানির শিকার হয়েছেন।

আরও পড়ুন