প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৩:১২
পরিচালক কৌশিক গাঙ্গুলীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’ আজ শুক্রবার মুক্তি পাচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রশংসিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’–এর সিক্যুয়েল এই ছবিতে আবারও গুরুত্বপূর্ণ চরিত্র মেঘনা হিসেবে অভিনয় করেছেন জয়া আহসান।
দাম্পত্য, অতীতের ক্ষত, বিশ্বাস-অবিশ্বাস এবং সম্পর্কের জটিল মনস্তত্ত্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মেঘনা ও সুমনের দাম্পত্যে নেমে এসেছে গভীর সংকট। ভেঙে পড়া সম্পর্ক বাঁচানোর আশায় সুমনের সাবেক স্ত্রী শুভ্রার কাছে সাহায্য চান মেঘনা। ট্রেলারে জয়া আহসানের আবেগঘন অভিনয় দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
প্রথম ছবির মতো এবারও জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে গল্পের সমীকরণ বদলেছে। এবার মেঘনাকেই শুভ্রার দ্বারস্থ হতে দেখা যাবে, যা সম্পর্কের নতুন এক জটিলতার ইঙ্গিত দেয়।
ছবিতে নতুন সংযোজন হিসেবে রয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। তাঁর চরিত্র ঘিরেও তৈরি হয়েছে রহস্য। তিনি মেঘনার জীবনে কী ভূমিকা রাখবেন, তা জানা যাবে সিনেমা মুক্তির পর।
ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না।’
পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, নতুন পর্বের গল্প এগিয়েছে প্রথম ছবির ঘটনার কয়েক বছর পর থেকে। এবার একটি বিয়েকে কেন্দ্র করে পুরোনো ও নতুন সম্পর্কের টানাপোড়েন সামনে আসে। পাশাপাশি মেঘনার মেয়ে টিকলিকে ঘিরে তৈরি হওয়া এক আবেগঘন সংকট গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
গত বছরের জুনে শুরু হওয়া ছবিটির শুটিং শেষে আজ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। ‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই কিস্তিও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
