হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ২১:১২
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করা উচিত। তার বক্তব্য, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারের।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সমিতি।
নাহিদ ইসলাম বলেন, আদালতের রায় ঘোষণার পর এখন সরকারের দায়িত্ব হলো প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া।
সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা সামনে এলেও কখন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তা হবে—সেই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কেউ নিতে পারবেন না। তার মতে, এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানই হবে চূড়ান্ত।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দিল্লির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পক্ষ থেকেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা উচিত।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য অনেকাংশে ভারতের নীতিগত অবস্থানের ওপর নির্ভরশীল। তাই বিষয়টি ব্যক্তি নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আলোচনার মধ্যেই বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কোনো প্রচেষ্টা হলে তা দেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪
- • মগবাজারের উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
