শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২৩:৫৬
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। এতে কোনো ধরনের ঘাটতি নেই।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া সাম্প্রতিক বক্তব্য নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জানান, এসব বক্তব্যকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে না।
এদিকে, ডিসেম্বরের মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়েও ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম।
আরও পড়ুন
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • স্পেনকে হারানোর আত্মবিশ্বাস বেলজিয়ামের, সেমির লড়াই আজ
- • ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের
- • পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ফোনালাপ
- • মার্কিন হামলার পর পাকিস্তানকে সতর্ক করল ইরান
- • শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর ব্যবসায়ী সুমন
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
