স্পেনকে হারানোর আত্মবিশ্বাস বেলজিয়ামের, সেমির লড়াই আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০০:৩৫
বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১১ জুলাই (শনিবার) রাত ১টায়।
স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া জানিয়েছেন, নিজেদের সেরা ছন্দে ফিরতে শুরু করা বেলজিয়াম এই ম্যাচে চমক দেখাতে পারে।
বুধবার অনুশীলনের আগে সাংবাদিকদের কোর্তোয়া বলেন, স্পেনকে হারানোর সামর্থ্য তাদের দলের রয়েছে। তিনি জানান, বেলজিয়ামের শক্তি ও গুণাবলি নিয়ে প্রতিপক্ষকে সতর্ক থাকতে হবে।
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। মিশর ও ইরানের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে পরের পর্বে ওঠে তারা। এরপর শেষ ষোলোয় সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলসরা।
কোর্তোয়া বলেন, শুরুতে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও এখন তারা নিজেদের উন্নতি করেছে। তবে স্পেনকে ফেভারিট মানছেন তিনি। তার মতে, বল দখল ও দ্রুত প্রেসিংয়ে স্পেন অসাধারণ, তাই তাদের রক্ষণভাগের পেছনের জায়গাগুলো কাজে লাগাতে হবে।
স্পেনের শক্তি নিয়ে কোর্তোয়া বলেন, পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শেষ মুহূর্তের গোলই তাদের সামর্থ্যের প্রমাণ। বিশেষ করে লামিন ইয়ামালের গতি ও দক্ষতা বড় হুমকি হতে পারে।
অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলা কোর্তোয়া স্পেনকে খুব কাছ থেকে চেনেন। তবে নিজের শিকড় বেলজিয়ামেই উল্লেখ করে তিনি বলেন, স্পেন তার দ্বিতীয় বাড়ি হলেও আসন্ন ম্যাচটি শুধুই বেলজিয়ামের জার্সির জন্য।
আরও পড়ুন
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • প্রজ্ঞা নাগরার আপত্তিকর ভিডিও ঘিরে ফের বিতর্ক
- • রিয়াজের মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ
- • আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী
- • ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ
- • ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
