রিয়াজের মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০১:১৬
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের হেফাজতে থাকা মাদক মামলার আসামি রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার পর একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় রিয়াজ ফকিরকে আটক করা হয়। পরে থানায় নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, রিয়াজ ফকির একাধিক মাদক ও চুরি মামলার আসামি। তিনি বর্তমানে জীবিত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এ গুজবের জেরে উত্তেজিত লোকজন থানায় হামলা চালায়। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • প্রজ্ঞা নাগরার আপত্তিকর ভিডিও ঘিরে ফের বিতর্ক
- • রিয়াজের মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ
- • আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী
- • ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ
- • ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
