‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০০:১৩
বাজারে খাদ্যে ভেজালের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার। তিনি বলেছেন, “মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল—এটা বড়ই আশ্চর্যজনক।”
বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
সাবিকুন্নাহার বলেন, ফলের মৌসুমে সাধারণ মানুষ বুঝতে পারেন না কোন ফল নিরাপদ বা ফরমালিনমুক্ত। বাজারে প্রায় সব ধরনের খাদ্যপণ্যেই ভেজালের অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কার্যকর পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের কারণে ক্যানসার, কিডনি রোগসহ নানা জটিল রোগ বাড়ছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন।
তিনি জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করতে সম্প্রতি মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে। খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
আরও পড়ুন
- • আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী
- • ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ
- • ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • স্পেনকে হারানোর আত্মবিশ্বাস বেলজিয়ামের, সেমির লড়াই আজ
- • ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের
- • পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ফোনালাপ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
