১০ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:০৬

শিরোনাম
‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী

আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০১:১১

রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে আর্জেন্টিনার খেলা দেখতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মামুনুর রশিদ (২৫) নামে এক যুবক। তিনি ওই হোটেলের কর্মচারী।

মামুনুর রশিদ হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ছুরে রহমানের ছেলে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান মামা রুবেল আহমেদ।

পরিবার সূত্রে জানা যায়, মামুনুর ফকিরাপুল এলাকার একটি হোটেলে কাজ করতেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।

নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

কোনো ব্যক্তি মামুনুর রশিদের সন্ধান পেলে ০১৭৯২-৩৭৭৪১২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

আরও পড়ুন