১০ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:৫৫

শিরোনাম
‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০০:৩৮

অতিবৃষ্টি ও পাহাড় ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। বিমানবন্দরে পৌঁছে সরাসরি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলায় যাবেন। সেখানে দুর্গত মানুষের খোঁজখবর নেয়া এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শনের পর তিনি চট্টগ্রাম মহানগরীতে ফিরবেন।

চট্টগ্রাম মহানগরীতে এসে জোহরের সালাত আদায় করবেন বিরোধীদলীয় নেতা। এরপর মহানগরীর কয়েকটি দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করবেন। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন, স্থানীয় প্রশাসন, সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন